আগামী ৫ জুলাই ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের ২০০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ক্রিকেট জগতের কিংবদন্তীদের নিয়ে ঐতিহাসিক এক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে লর্ডসের স্বত্বাধিকারী মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যেখানে দুই দলকে নেতৃত্ব দিবেন শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। তাদের সঙ্গেই খেলার টিকিট পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল।
সোমবার জানানো হয়- লর্ডসের ২০০তম বর্ষ পূর্তির ৫ জুলাইর ম্যাচে তামিম ছাড়া পাকিস্তানের শহিদ আফ্রিদি ও সাঈদ আজমলও খেলবেন। লর্ডসের স্বত্বাধিকারী মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এবং বাকি বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
এমসিসি একাদশের নেতৃত্ব দেবেন ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকার এবং বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান লিজেন্ড শেন ওয়ার্ন।
অতীতে লর্ডসে সফল হওয়া এশিয়ার তিন ক্রিকেটারই সোমবার এ ম্যাচে খেলার কথা নিশ্চিত করেছেন।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে ২১ বছর বয়সে ১০৩ রান করে লর্ডসের অনার বোর্ডে নাম লেখান তামিম । লর্ডসে বাংলাদেশী কোন ব্যাটসম্যানের এটাই ছিল প্রথম টেস্ট সেঞ্চুরি। এ ম্যাচে প্রথম ইনিংসেও তামিম ৫৫ রান করেছিলেন।
অপর দিকে ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আফ্রিদি ম্যাচ জয়ী অপরাজিত ৫৪ রান করেছিলেন এবং লর্ডসে নিজের শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন পাকিস্তানের আজমলও।
খেলা
ঐতিহাসিক ম্যাচে শচিনদের সঙ্গে খেলবেন তামিম
আগামী ৫ জুলাই ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের ২০০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ক্রিকেট জগতের কিংবদন্তীদের নিয়ে ঐতিহাসিক এক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে লর্ডসের স্বত্বাধিকারী





