বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপি “ট্রাস্ট ব্যাংক ১৩তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে।
প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র বিভাগে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্স আপ বিজেএমসি পেয়েছে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক।
পুরুষ জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। তাদের অর্জন ৭টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ৮টি পদক। রানার্স আপ রাজশাহী জেলা পেয়েছে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ১টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।
মহিলা সিনিয়রে ৬টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্স আপ বিজেএমসি পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।
মহিলা জুনিয়রে চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা পেয়েছে ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। রানার্স আপ সিরাজগঞ্জ জেলা পেয়েছে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার,এমপি। ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এসময় উপস্থিত ছিলেন।
জেডআই





