টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ ছাড়া আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেই ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় জহুর আহমেদ স্টেডিয়ামে চমক দেখানো হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে নেপাল।
বাংলাদেশের গ্রুপে থাকা হংকং বিশ্বকাপের আগে বেশ তাক লাগিয়ে দিয়েছে। চট্টগ্রামের মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচেই জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিয়েছে ২৭ রানে।
ব্যাট হাতে দুই ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন হংকংয়ের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে বেশ উজ্জ্বল পারফরম্যান্স করেছেন হাসিব আমজাদ। প্রথম ম্যাচে ২ উইকেট শিকার করার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
বিপরীতে একবারেই পিছিয়ে আছে নেপাল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হারের পর সংযুক্ত আরব আমিরাতের কাছেও হেরেছে ৬ উইকেটে। তবুও জয়ের স্বপ্ন দেখছে তারা।
খেলা
দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে চমক দেখানো হংকং
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ ছাড়া আরো





