ব্রাজিলে ফুটবল কতোটা জনপ্রিয় আরেকবার এর প্রমাণ মিলেছে দেশটির চলমান জাতীয় নির্বাচনে। একঝাঁক সাবেক ফুটবলার এবারের নির্বাচনে স্বতস্ফূর্তভাবে নির্বাচিত হয়ে আলোচনায় উঠে এসেছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা ফরোয়ার্ড জুঁটি রোমারিও ও বেবেতো।

রোমারিও মোট ৪.৭ মিলিয়ন ভোট পেয়ে ব্রাজিলের জাতীয় সংসদের উচ্চ কক্ষের আসন পেয়েছেন। এই জয়ের পথে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে ৩ মিলিয়ন ভোটে হারিয়েছেন রোমারিও।

অন্যদিকে, বেবেতোও বিপুল ভোটে নির্বাচিত হয়ে রিও ডি জেনেইরোর রাজ্য সংসদে আসন পেয়েছেন।

এছাড়াও এফসি পোর্তোর সাবেক ফরোয়ার্ড মারিও জার্দেল, সাবেক গোলরক্ষক ড্যানরেই ও জোয়াও লেইতে এবং করিন্থিয়াস ক্লাবের সাবেক সভাপতি আন্দ্রেস সানচেজও নির্বাচনে জয় পেয়েছেন।

জেইউ