বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান।
এরমধ্যে, অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলতে নামবেন ডেরেন ব্রাভো ৪৪ রান ও শিবনারায়ণ চন্দ্রপল ৩৪ রান। এরআগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ।
তবে প্রথমে বোলিং করার কোনো ফায়দা হাসিল করতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে লাঞ্চের আগ পর্যন্ত ২৬ ওভার খেলে ৬১ রানে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম চারজন বোলার ব্যবহার করেও স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।
পরে অবশ্য দ্বিতীয় সেশনে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন শফিউল ইসলাম, তাইজুল ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দিন শেষে বাংলাদেশ মোট বোলায় ব্যবহার করেছে ছয় জন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আউট হওয়া ক্রেইগ ব্র্যাথওয়েইট করেছেন ৬৩ রান ও অভিষিক্ত বাহাতি ব্যাটসম্যান লিও জনসন ৬৬ রান ও অ্যাডওয়ার্ডের সংগ্রহ ১৬ রান।
শনিবার সেন্ট লুসিয়ায় বজেসু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় এ খেলা।
প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর টেস্ট সিরিজে হার এড়াতে হলে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের জন্য।
ঢাকা,১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ,
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান। এরমধ্যে, অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলতে নামবেন ডেরেন ব্রাভো ৪৪ রান ও শিবনারায়ণ চন্দ্রপল ৩৪ রান।
আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় স্পিনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। এক সময় মনে হচ্ছিলো হয়তো একশো রানের লিডও নিতে পারবে না টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে লিড একশো ছাড়িয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।
ঢাকা টেস্টে ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ বাংলাদেশের ব্যবধান দাঁড়িয়েছে ৭২ রানে।
তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের ঘোষিত স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। অতিরিক্ত ক্রিকেটার থেকে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নাহিদ রানার জায়গা হয়নি দলে।
হোপের সেঞ্চুরিতে রেকর্ড রানতাড়ায় ভারতকে হারাল ক্যারিবীয়রা
কয়েকদিন আগে ১৬২ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডেতে ভারতের সাড়ে তিনশ রান তাড়ায় জয়ের নায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। আগের ম্যাচেও ছিল সেঞ্চুরি। এবার ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতেও হোপ খেললেন শতরানের ইনিংস। যাতে ভর করে ক্যারিবীয়রা আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য (২৫০) তাড়া করে ভারতকে হারিয়েছে।
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে দেখবেন যেসব খেলা
ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত একটি দিন আজ। শুক্রবার (৯ অক্টোবর) সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে টেস্টে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ ছাড়া টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।












