৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসের। তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা জানিয়েছে দানি আলভেস ন্যু ক্যাম্পেই থাকছেন।

নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত বার্সাতেই থাকবেন আলভেস। তবে ভালো পারফরম্যান্স করতে পারলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়তে পারে।

নতুন চুক্তি অনুযায়ী রক্ষণভাগের এই খেলোয়াড় প্রতি মৌসুমে ৯-১০ মিলিয়ন ইউরো আয় করবে। মঙ্গলবার সকালে আলভেসের সঙ্গে কথা বলেন ক্লাব কর্তৃপক্ষ। গেল সাত মৌসুম ধরে বার্সায় আছেন দানি আলভেস। আরো থাকার ছাড়পত্র পেলেন মঙ্গলবার।

কেএইচ