চট্টগ্রামে আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বের শেষ ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী।

শনিবার পুরো ৯০ মিনিট ধরে ম্যাচটা একতরফাভাবে খেলেছে ঢাকা আবাহনী। বলের ৭০ ভাগ দখল তাদের কাছেই ছিল। আক্রমণও হয়েছে ডজনখানেকের বেশি। কিন্তু গোলের খেলা ফুটবলে যে গোলের প্রয়োজন সেটার দেখা পায়নি তারা। ফলে সেমিফাইনালও ধরা দেয়নি তাদের হাতে।

তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ এর চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইস্ট বেঙ্গল। দুই জয় ও এক হার থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

সেমিতে যেতে ঢাকা আবাহনীর সামনে সমীকরণ ছিল কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে জেতা। সেটা যদি তারা করতে পারত, তাহলেই কেবল সেমিফাইনালের টিকিট পাওয়া সম্ভব ছিল।

এআই