শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রলিঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দল।মাশরাফির বিদায়ী ম্যাচে ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে।

আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচে টসে জয়লাভ করেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। ইনিংসের ১৯তম ওভারে প্রথমে মুশফিক ও মাশরাফিকে সরাসরি বোল্ড করেন। পরের বলেই মিরাজকে এলবিডব্লউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক নিশ্চিত করেন। 

এ ম্যাচে তামিমের অনুপস্থিতিকে বুঝতে দেননি ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ব্যাট হাতে ঝড় তোলা ওপেনিং জুটিতে ৬ দশমিক ৩ ওভারে আসে ৭১ রান। এরপর ১৭ বলে ৩৪ করা সৌম্যকে ফেরান আসেলা গুনারত্নে। ২টি ছয় ও ৪টি চারের মারে সাজানো তার ইনিংস।

পরের ওভারেই রান আউট হয়ে ফিরে যান ইমরুলে কায়েস। ২৫ বলে ৩২ রান করেন কায়েস। ১টি ছয় ও ৪টি চারের মারে সাজানো তার ইনিংস।তৃতীয় উইকেট জুটিতে সাকিব-সাব্বির ৪৬ রান করে বাংলাদেশকে বড় ইনিংসের স্বপ্ন দেখান। সাকিব ৩৮ ও সাব্বির ২৯ রান করে সাজঘরে ফেরেন।

দলীয় ১৫২ রানে মোসাদ্দেক ব্যক্তিগত ১৭ রানে আউট হন।শেষ দিকে মুশফিক ৬ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

মাশরাফির টি২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে খেলছেন ইমরুল কায়েস। এদিকে তাসকিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচ দিয়ে টি-২০তেও অভিষেক হল মিরাজের।

টেস্ট ও ওয়ানডে, শ্রীলঙ্কা সফরের দুই সিরিজই শেষ হয়েছিল ১-১ ব্যবধানের সমতা নিয়ে। টি-টোয়েন্টি সিরিজেও একই রকম সমতা নিয়ে দেশের ফিরতে হলে আজ লঙ্কানদের বিপক্ষে জিততে হবে টাইগারদের।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

এমবি