আইসিসি ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এ ম্যাচকে সামনে রেখে দুই দলের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। মাঠে ব্যাট-বলের লড়াইয়ের আগে ইতোমধ্যে শুরু হয়ে গেছে মনঃস্তাত্ত্বিক লড়াই।

খেলার মাঠের লড়াইয়ের আগে থেকে লড়াই শুরু হয়ে যাওয়ার পিছনে কারণও আছে। কারণ ক্রিকেট বিশ্বে পরাশক্তি হিসেবে পরিচিত হলেও ভারত বেশ সমীহ করছে বাংলাদেশকে। কারণ বাংলার টাইগারদের কাছে বেশ কয়েকবার হেরেছে তারা। তাও আবার গুরুত্বপূর্ণ ম্যাচে। সেই হারের ফলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছিল তারা।

সর্বশেষ ২০১২ সালের এশিয়া কাপে জয় ছিনিয়ে নিয়ে ভারতকে ঘরে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেবার শচীন টেন্ডুলকারের সেঞ্চুরিতে ২৮৯ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ৪ বল হাতে থাকতে ৫ উইকেটে জিতেছিল টাইগাররা।

ভারতকে বড় কষ্ট দিয়েছিল ২০০৭ বিশ্বকাপে। বিশ্বকাপে পাকিস্তান এখন পর্যন্ত ভারতকে হারাতে না পারলেও নিজেদের তৃতীয় বিশ্বকাপেই প্রতিবেশী দলটিকে হারিয়ে দিয়েছিল লাল-সবুজ বাহিনী। আর তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল শচীন-গাঙ্গুলি-দ্রাবিড়দেরকে।

পোর্ট অব স্পেনে টস জয়ী ভারত প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফিদের ঝড়ে তিন বল হাতে থাকতে মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৯ বল হাতে থাকতে ৫ উইকেটে জয় পায় হাবিবুল বাশাররা।

এবার অস্ট্রেলিয়া মেলবোর্নে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচের আগে দেখে নেয়া যাক, যে দু'বার টাইগারদের কাছে হেরে ঘরে ফিরেছিল ভারত, তার ভিডিও।

২০০৭ বিশ্বকাপ, পোর্ট অব স্পেন:

 

২০১২ এশিয়া কাপ, ঢাকা:

জেডআই