দ্বি-স্তরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই পদ্ধতিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই বলে মনে করেন তিনি। গতকালই তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ব্যক্তিগত সফরে এই মুহূর্তে যুক্তরাস্ট্রে অবস্থানরত ফারুক বলে দিয়েছেন যেকোনো সময়ই পদত্যাগ করতে পারেন তিনি।
প্রধান নির্বাচক পদত্যাগ করলে তাঁকে ধরে রাখার চেষ্টা করবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বিকেএসপিতে প্রিমিয়ার লিগে আবাহনী-রূপগঞ্জ ম্যাচ দেখতে গিয়ে নাজমুল বলেন, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। ফারুক আমার অত্যন্ত প্রিয়। তাঁর অতীত দেখে তাঁকে সম্মান দেওয়া হয়েছে। তবে যদি সে পদত্যাগ করে তাতে আমার আপত্তিআমাদের প্রাথমিক আলোচনায় প্রধান নির্বাচক পদটাই ছিল না। তাঁকে সম্মান দিতেই এটা রাখা হয়েছে। এরপরও যদি সে অস্বস্তি বোধ করে সে পদত্যাগ করতে পারে। আমরা তাঁকে আটকাব না।’
নতুন পদ্ধতিতে দলের ম্যানেজার নির্বাচনী প্যানেলে থাকছেন না বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘ম্যানেজার নির্বাচনী প্যানেলে থাকবে না। দল নির্বাচন করবেন নির্বাচকেরা। কোচ ও ম্যানেজার শুধু তাঁদের চাহিদাটা জানিয়ে দেবেন। সব সময় কিন্তু দল এভাবেই হয়ে এসেছে। ম্যানেজার এসেছেন আমার কাছে। ম্যানেজারের জায়গায় অধিনায়ক হতে পারত। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জেনেছি এটাতে ওরা খুশি।’
এআই





