বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের এজেন্ট এগেনিও লোপেজ এই তথ্য জানিয়েছেন। তবে রোববার ডাক্তারি পরীক্ষার পর দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
শনিবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন ডি মারিয়া। তার দেয়া পাস থেকেই খেলার সাত মিনিটে গোল করেন গঞ্জালো হিগুয়াইন। কিন্তু ম্যাচের ৩৩ মিনিটে ইনজুরি আক্রান্ত হন ডি মারিয়া। পরে মাঠ থেকে উঠে যেতে হয় এই মিডিফিল্ডারকে।
ডি মারিয়া চোটের কারণে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনা শিবিরে। কারণ সেমিফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোচ আলেজান্দ্রোর শিষ্যরা। ম্যাচটিতে তার মতো তারকাকে না পাওয়া দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে।
মেসি নির্ভর’ আর্জেন্টিনার জন্য ডি মারিয়াকে হারানো আর্জেন্টিনার জন্য বিরাট এক আঘাত বলেই মানছেন ফুটবল বোদ্ধারা। এমনকি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেয়া বলেন, ডি মারিয়ার ইনজুরি আমাদের জন্য বিরাট ক্ষতি।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই // কেবি





