আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরেই নির্ধারণ হয়ে যাবে এশিয়া মহাদেশে ক্রিকেটে কোন দেশ সেরা। আজ রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। পুরো বাংলাদেশ তাদের প্রিয় বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে। বাদ যাননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা হামিদা মর্তুজারও।

 নিজের ছেলে ও পুরো বাংলাদেশ দলের জন্য তিনি দোয়া করেন বলে জানান। হামিদা মর্তুজা বলেন, ‘মাশরাফি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, আমি দোয়া করি এবং দোয়া করেছি বাংলাদেশ যেন ভালো করে, আমার সোনার ছেলেরা যেন ভালো খেলে, ভালো কিছু যেন দিতে পারে বাংলাদেশকে, সেই দোয়াই করি মাশরাফির জন্য এবং দলের সবার জন্য।’

 নিজের অনুভূতি জানাতে গিয়ে হামিদা মর্তুজা বলেন, ‘আমার অনুভূতি তো আর বলে শেষ করা যাবে না, ভারতের সাথে তো অনেক কঠিন জেতা, তারপরেও আশা করি আমাদের ছেলেরা পারবে ইনশা আল্লাহ। আল্লাহর ইচ্ছা থাকলে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই তারা পারবে।

এসটি