শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল ২৪ জানুয়ারি ঢাকায় আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের খেলা দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এ সফর। টাইগারদের বিপক্ষে লংকানরা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
প্রথম টেস্ট মিরপুরে (২৭-৩১) জানুয়ারি, দ্বিতীয়  টেস্ট চট্টগ্রামে (৪-৮) ফেব্রুয়ারি, দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২২  ফেব্রুয়ারি মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর