এশিয়া কাপে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বুধবার বাংলাদেশের জয়ের মধ্য দিয়েই। তাই চূড়ান্ত লড়াইয়ের আগে বাকি ম্যাচগুলো এখন এক প্রকার আনুষ্ঠানিকতাই।
এশিয়া কাপের নবম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শক্তিশালী ভারত ও আরব আমিরাত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
টুর্নামেন্টে আগে টানা তিনটি ম্যাচে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই আরব আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি কেবল নিয়ম নিয়মরক্ষাই। অন্যদিকে এই আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি আরব আমিরাত। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে আজ চমৎকার কিছুর প্রত্যাশায় থাকতে পারে মধ্য প্রাচ্যের দেশটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ৩ ওভার ৩ বলে ২ রান ২ উইকেট ।
এআইজে





