ফতুল্লায় ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় টায়ারে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
এই ম্যাচে প্রথম দিনে ৯০ ওভার খেলা হলেও দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা শুরু হয় দুপুর ১টা ৫০ মিনিটে। কিন্তু আলোকস্বল্পতার জন্য নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। দ্বিতীয় দিনে মোটে খেলা হয় ৩০.২ ওভার। এখনো সিলেটের প্রথম ইনিংসই শেষ হয়নি।
টস হেরে ব্যাট করতে নামা সিলেটের সংগ্রহ ৮ উইকেটে ৩৫২ রান। রাহাতুল ফেরদৌস ৫৬ ও এনামুল হক জুনিয়র শূন্যে রানে অপরাজিত আছেন। এ ছাড়া রুমান আহমেদ ৮০ ও রাজীন সালেহ ৭৪ রান করে আউট হয়েছেন।
এএইচ





