২৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজল্যান্ড দূরন্ত সূচনা পায়। অধিনায়ক টম ল্যাথাম ও লুক রঞ্চি ওভার প্রতি প্রায় ৬ রান করে নিয়ে ৬.৫ ওভারেই ৩৯ রান তুলে নেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেন।

যখন ল্যাথাম-রঞ্চি জুটি বাংলাদেশের খেলোয়ারদের দিকে চোখ রাঙ্গাচ্ছিল ঠিক তখন স্বমহিমায় আবির্ভূত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের শেষ বলে রঞ্চি মুস্তাফিজের মায়াবী কাটারে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ২৭ রান করেন।

এর আগে ডাবলিনের ক্লোনটার্ফে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৬৭ বলে ৬১, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৬৬ বলে ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৬ বলে ৫১ ও মোসাদ্দেক হোসেন ৪১ বলে ৪১ রান করেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ