ইনজুরিতে থাকা এনামুল হক বিজয়ের পরিবর্তে ইমরুল কায়েসকে দলে নেয়ার বিষয় বাংলাদেশকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান এনামুল। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।
এনামুলের পরিবর্তে ইমরুলকে দলে নেয়া হয়। সেদিনই ইমরুল বিশ্বকাপের দলে যোগ দিতে ঢাকা ছাড়েন। তবে তার খেলার জন্য আইসিসি'র অনুমতির দরকার ছিল। সেটিও এখন পাওয়া গেল।
জেডআই





