দল-বদলের মার্কেটের এবার বার্সেলোনার লক্ষ্য হচ্ছে ইসকো ও পোগবা। স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো বুধবার এক প্রতিবেদন এ কথা জানিয়েছে।
২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে না বার্সা। অল্প বয়স্ক খেলোয়াড়দেরকে দলে নেয়ার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করার জন্য কাতালান ক্লাবটির বিপক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
দল-বদলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বার্সার লক্ষ্য জুভেন্টাস তারকা পল পোগবা ও রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ইসকো।
পত্রিকাটি আরো জানিয়েছে, এই উভয় তারকাকে ক্রয়ের চেয়ে যেকোনো একজনের সঙ্গে চুক্তি করতে চাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
পোগবার প্রতি বার্সার লক্ষ্য থাকলেও পত্রিকাটি জানিয়েছে যে রিয়াল মাদ্রিদও এই ফরাসি তারকাকে দলে নিতে প্রস্তুত। এজন্য সাবেক ফরাসি কিংবদন্তী জিনেদিন জিদানকে আলোচনার জন্য ঠিক করেছে।
তবে মুন্ডো দেপোর্তিভো এও জানিয়েছে যে, মার্কো রিউস ও পোগবাকে যদি দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। তাহলে তাদের সেরা তারকাদের নিয়ে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। যার ফলে স্ট্যান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে ন্যু ক্যাম্পে চলে যাওয়ার সুযোগ আসতে পারে ইসকোর।
জেডআই





