বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং বির্পয়ে পড়েছে ভারত। প্রথম দিনে কোনো উইকেট না হারলেও তৃতীয় দিনে ৪৬ ওভার ব্যাট করে হারিয়েছে ৬টি উইকেট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫৩ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রবিচন্দ্র অশ্বিন (০) হরভজন সিং (১)।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। হাতে ছিল ১০টি উইকেট। কিন্তু এদিন দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় তারা।
দলীয় ২৮৩ রানে প্রথম উইকেট হিসেবে মাঠ থেকে বিদায় নেন শিখর ধাওয়ান। ব্যক্তিগত ১৭৩ রান করে তার বিদায়ের পর দলের রানের খাতায় আর ২৭ রান যোগ হতে বিদায় নেন রোহিত শর্মা (৬) ও বিরাট কোহলি (১৪)। প্রথম দুটি উইকেট পান সাকিব আর বিরাটকে বিদায় করেন জুবায়ের।
আজিঙ্কায় রাহানে ও মুরালি বিজয় দলের হাল ধরেন। এই জুটিকেও ভেঙে দেন সাকিব। ১৫০ রান করা বিজয়কে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন তিনি।
ক্রিজে এসে ৬ রান করতেই জুবায়েরের শিকারে পলিণত হন বৃদ্ধিমান সাহা। পরের ওভারে সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন ৯৮ রান করা রাহানে।
জেডআই





