আজ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল।
দলের পক্ষে রাসেল মাত্র ২৫ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস। এছাড়া ব্রাভো করেন ২৩ রান। ফাইনালে উঠতে মাহমুদউল্লাহ রিয়াদের দরকার ১৪১ রান।
খুলনার হয়ে দারুণ বল করেছেন জুনায়েদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া আন্দ্রে ফ্লেচার ২টি এবং হাওয়েল ১টি উইকেট লাভ করেন।
নাজিব





