চোখের লোনা জলের সঙ্গে লড়াই করেই বার্সেলোনাকে বিদায় জানাতে হবে দলটির অধিনায়ক কার্লেস পুওলকে। কারণ ক্লাবের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন বলে ইতোমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন। মৌসুমে ক্লাবের আরো এক ম্যাচ বাকি থাকলেও তাতে মাঠে নামা হচ্ছে না তারা।
শনিবার লা লিগার শেষ ম্যাচ খেলতে বার্সেলেনা সফর করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্যাম্প ন্যুর ওই ম্যাচের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে শিরোপা। তবে ম্যাচের অংশ হচ্ছেন না পুওল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুওল বলেন, ‘আমি ওই ম্যাচে খেলছি না। আমি কোচের সঙ্গে আলাপ করেছি। ম্যাচটিতে আমাদের জয়ের জন্য লড়তে হবে। তাই যারা শতভাগ দিতে পারবে কেবল তারাই ওই ম্যাচে খেলবে। এতে আমি সাইড বেঞ্চেও থাকছি না।’
হাঁটুর ইনজুরিতে পড়া পুওল গত মার্চেই ঘোষণা দিয়েছিলেন যে চলতি মৌসুম শেষেই তিনি চুক্তি থেকে ইস্তফা দিবেন। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন যে খেলা শেষ করলেও ভিন্ন ভূমিকা নিয়ে তিনি কাতালান ক্লাবেই থেকে যাবেন।
তিনি বলেন, আমি (ইনজুরি থেকে) পরিপূর্ণ মুক্তি চাই। দলে না থেকে আমি বছরটি খুব বাজেভাবে কাটিয়েছি। দলের খারাপ সময়েও আমি থাকতে পারিনি। এখন আমি খেলার জন্য সুস্থ হতে চাই এমন না। তবে এই মুহূর্তে সুস্থভাবে জীবন যাপনের জন্য আমার সুস্থ হওয়া জরুরী।’
পিওল বলেন, ‘আমি এই ক্লাবের সঙ্গেই বাকী সময়গুলো কাটাতে চাই। তবে কোচ হিসেবে নয়। কারণ আমি নিজেকে কখনো কোচ হিসেবে দেখতে চাই না।’
এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কিংবা তার সাবেক সতীর্থ রাউলের সঙ্গে কাতারে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুওল। তবে ইনজুরি থেকে পরিপুর্ণ মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি খেলা থেকে বিরত থাকতে চান। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি এই মুহুর্তে কারো হয়ে খেলতে চাই না। কারণ আমার হাঁটু সঠিকভাবে সাড়া দিচ্ছে না। তাই আমি কারো পক্ষে এখন চুক্তিবদ্ধ হতে চাই না।’
লা লিগার ছয়টি শিরোপা জয়ে বার্সার নেতৃত্ব দেয়া পুওল তিনবার চ্যাম্পিয়ন্স লিগ, দুইবার কোপা দেল রে, দুইবার ওয়ার্ল্ড ক্লাব কাপ এবং ছয়বার স্প্যানিশ সুপার কাপ মিশনে নেতৃত্ব দিয়েছেন।
নিজের ক্যারিয়ারের বর্ণনা দিতে গিয়ে পুওল বলেন, ‘আমি কোটি কোটি শিশুর স্বপ্ন পূরণ করতে চাই। ১৯ বছর ধরে আমি আমার সেরা চাওয়াটা নিয়ে কাজ করেছি। আর সেটি হচ্ছে প্রশিক্ষণ এবং ফুটবল খেলা।’
বার্সেলোনার হয়ে ১৫ বছরের ফুটবল ক্যারিয়ারে ৫৯৩টি ম্যাচ খেলেছেন পুওল।
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি) //জেডআই