পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। এর আগে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন আফ্রিদি।

সরফরাজ আহমেদকে অধিনায়ক করার খবর শোনা গিয়েছিল ১ এপ্রিল। তবে সেদিন ঘোষণা করেনি পিসিবি।ডন পত্রিকাটির খবরে বলা হচ্ছে, মে থেকে মহসিন খানকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হবে। আর কোচ করা হবে আকিব জাভেদকে।

এশিয়া কাপ-বিশ্বকাপের পর পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত নেয় পিসিবি। সেই কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেয় হয়।

প্রতিবেদনে কয়েকজন খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যারা এশিয়া কাপ এবং বিশ্বকাপের সময় নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেননি।তদন্ত কমিটির কাছে কোচ ওয়াকার দাবি করেন, মোহাম্মদ হাফিজ তার ইনজুরির কথা গোপন রেখে খেলতে নামেন।

ওয়াকার বলছেন, ‘আমি সরে গেলে যদি দলের ভাল হয়, তবে দেরি না করে সেটাই করা হোক।’

পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। চার ম্যাচের তিনটিতেই হেরে যায় তারা। এশিয়া কাপেও একই অবস্থা। মাত্র দুটি ম্যাচে জয় পায় আফ্রিদি বাহিনী।

এআই