অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা।

শনিবার মেলবোর্নে ১৯ বছর বয়সী ম্যাডিসন কিসের কাছে ৬-৪, ৭-৫ সেটে পরাজিত হয়েছেন পেত্রা।

ম্যাডিসন কিসের জয়ে তার কোচ তিনটি একক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী লিন্ডসে দেভেনপোর্ট আনন্দে চিৎকার করে ওঠেন।

টুর্নামেন্টে চতুর্থ যুক্তরাষ্ট্রের তারকা হিসেবে শেষ-১৬'তে জায়গা করে নিয়েছে কিস। চতুর্থ রাউন্ডে ম্যাডিসন ব্রেনগেলের মুখোমুখি হবেন তিনি।

জেডআই