পরিবর্তন আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে ইনজামাম-উল-হককে। নির্বাচক হয়েই স্বাধীনভাবে কাজ করার কথা জানালেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার।
এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। নামের প্রতি সুবিচার করতে পারেনি দলটি। ব্যর্থতার দায় নিয়ে কোচ-অধিনায়ক সরে দাঁড়িয়েছেন।
অন্যান্য ক্ষেত্রেও পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক প্রভাব থাকে। অতীতে ছিল, এখনো আছে। এটা মাথায় রেখেই হয়তো ইনজামাম বললেন, ‘দায়িত্ব নিয়ে খুব শিগগিরই ম্যাজিক দেখাতে পারব না।
এর জন্য কিছুটা সময় লাগবে। তবে দলের পারফরম্যান্সের পরিবর্তনটা খুব দ্রুতই দেখতে পারবেন। আশা করছি, আমি স্বাধীনভাবেই আমার কাজটুকু করতে পারব।’
এসএম





