আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টাটা মার্টিনো। তার নিয়োগ পাওয়ার বিষয়ে মিডিয়াকে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)’র জেনারেল সেক্রেটারি মিগুয়েল সিলভা।
তার মতে, সবকিছু ঠিক থাকলে সদ্য বিদায়ী কোচ আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হচ্ছেন বার্সেলোনার সাবেক এই কোচ।
২০১৩-২০১৪ সাল অবধি বার্সার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্টিনো। তবে কাতালানদের সঙ্গে খুব বেশি সুখস্মুতি নেই তার। মার্টিনোর সময়কালে বার্সা প্রিমেরা ডিভিশন টাইটেল জিততে পারেননি। একই সঙ্গে স্প্যানিশ জায়ান্টরা ব্যর্থ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠতে।
তবে আর্জেন্টিনার কোচ হিসেবে তাকে পছন্দ এএফএর। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সিলভা বলেছেন, ‘আমাদের প্রথম পছন্দ মার্টিনো। যদি আর্থিক বিষয় নিয়ে আলোচনা ফলপ্রসু হয় তবে আর নতুন কাউকে আনতে যাব না আমরা। মার্টিনোই হবে কোচ।’
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এরপরই দায়িত্ব থেকে সরে গেছেন সাবেলা।
ঢাকা, টাইমনিউজবিডি.কম, জেআই





