বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের ফাইনালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।
এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ফিলিইংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বুলসের সংগ্রহ ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান। ব্যাট করছেন শাহরিয়ার নাফীস ও সাব্বির রহমান। আউট হয়ে ফিরে গেছেন মেহেদী মারুফ (১১) ও সেকুজি প্রসন্ন (৩৩)।
বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মর্তুজা ঢাকা গ্ল্যাডিয়েটরসকে এবং মাহমুদউল্লাহ রিয়াদ চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সে ম্যাচে মাশরাফির হাতে উঠে বিপিএলের শিরোপা।
এসএইচ





