বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছেসকাল সাড়ে ৯টায়চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ব্যাটিংয়ে নেমেছেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানে জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১১৩ রান করেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে করেছে ৩৪০ রান। ক্রিজে ব্যাটিং করছেন  চিগুম্বুরা(৮০) ও  মুতমবামি(৮) রানে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শুভাগত হোম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জুবায়ের হোসেন লিখন।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতমবামি, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, শিঙ্গি মাসাকাদজা।

 

এসএইচ