দ্বাদশ এশিয়া কাপে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান। বোলিং নির্ভর পাকদের ঝড়ে শতরানের আগেই তিন উইকেট হারিয়েছে চাপে আছে ব্যাটিং নির্ভর ভারত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন আজিঙ্কায় রাহানে (২৩) ও আমবাতি রাইদু (৩)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওভারেই মারমুখী ব্যাটসম্যান শেখর ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ হাফিজ। ফর্মে থাকা বিরাট কোহলিও বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি। মাত্র ৫ রান করেই উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন তিনি।
তবে দলের রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার রোহিত শর্মা। তার ব্যাটে আশার আলো দেখে ভারত। তবে রোহিতকে মাঠ থেকে বিদায় করে দিয়ে দলকে স্বস্তি এনে দেন পাক বোলার মোহাম্মদ তালহা। মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়ার আগে ৫৮ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫৬ রান করেন তিনি।
ঢাকা,২মার্চ(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
চাপে আছে ভারত
দ্বাদশ এশিয়া কাপে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান।





