ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগালের জাতীয় দলের কোচ পাওলো বেন্তো। মঙ্গলবার ঘোষিত এই দলে দুই জন রোনালদো রয়েছেন। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন ইন্টার মিলানের ডিফেন্ডার রোনালদো।
বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে পর্তুগিজরা। তাদের এই লড়াইয়ে রোনালদোর সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপ ও ফ্যাবিও কোয়েন্ত্রাও।
৩০ সদস্যের পর্তুগাল দল:
গোলরক্ষক- অ্যান্থনি লোপেস (অলিম্পিকো লিয়ন), বেতো (সেভিয়া), এদুয়ার্দো (ব্রাগা), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং)।
ডিফেন্ডার- আন্দ্রে আলমেইদা (বেনফিকা), অ্যান্তুনেস (মালাগা), ব্রুনো আলভেস (ফেনেরবাচি), ফ্যাবিও কোয়েন্ত্রাও (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেরেইরা (ভ্যালেন্সিয়া), নেতো (জেনিট সেন্ট পিটার্সবার্গ), পেপে (রিয়াল মাদ্রিদ), রিকার্ডো কোস্তা (ভ্যালেন্সিয়া) ও রোনালদো (ইন্টার মিলান)।
মিডফিল্ডার- আন্দ্রে গোমেস (বেনফিকা), জোয়াও মারিও (ভিটোরিয়া সেটুবল), জোয়াও মুতিনহো (মোনাকো), মিগুয়েল ভেলোসো (ডাইনামো কিয়েভ), রাউল মেইরেলেস (ফেনেরবাচি), রুবেন আমোরিম (বেনফিকা) ও উইলিয়াম কারভালহো (স্পোরটিং)।
ফরোয়ার্ড- ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এডার (ব্রাগা), হেলডার পোস্তিগা (লাজিও), হুগো আলমেইডা (বেসিকটাস), ইভান কাভালেইরো (বেনফিকা), ন্যানি (ম্যানচেস্টার ইউনাইটেড, রাফা (ব্রাগা), কোয়ারেসমা (পোর্তো), ভারেলা ও ভিয়েইরিনহা (উলফ্সবার্গ)।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
দুই রোনালদোকে নিয়ে পর্তুগালের দল ঘোষণা
ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগালের জাতীয় দলের কোচ পাওলো বেন্তো। মঙ্গলবার ঘোষিত এই দলে দুই জন রোনালদো রয়েছেন।





