শিরোপা দিয়েই মৌসুম শুরু করল স্পেন চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে কাতালানরা।

বুধবার রাতে দ্বিতীয় লেগের খেলায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এর আগে প্রথম লেগে লুই এনরিকের দল জিতেছিল ২-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে শিরোপা জিতল তারা।

বুধবার রাতে বার্সার জয়ের নায়ক আরদা তুরান। ম্যাচের জোড়া গোল করেছেন তুরুস্কের এই ফুটবলার। এ ছাড়া একটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নিজ মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির সহায়তায় গোল করেন তুরান। এরপর ৪৬ মিনিটে ফের গোল করেন তিনি। এর আগে অবশ্য ৩২ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সেভিয়ার ইবোরা ফুয়েন্তে।

ম্যাচের ৫৫ মিনিটে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে নেন মেসি। তাকে বল বানিয়ে দেন লুকাস ডিগনে।

এমএনজে