জাপানের অনূর্ধ-২১ ফুটবল দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য ২৩ সদস্যের প্রাথমিক জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দলটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য আগামী ১৬ ডিসেম্বর ঢাকা আসবে। আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম বাবুর নিকট রিপোর্ট করার জন্য ফেডারেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক দল:
১. রাসেল মাহমুদ লিটন গোলরক্ষক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
২. মোঃ মাজহারুল ইসলাম গোলরক্ষক লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৩. মোঃ রায়হান হাসান রক্ষণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৪. মোঃ লিংকন রক্ষণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৫. মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী রক্ষণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৬. মোঃ ইয়াসিন খান রক্ষণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৭. ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না রক্ষণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৮. মোঃ মোনায়েম খান রাজু মধ্যমাঠ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
৯. মোঃ মামুনুল ইসলাম মামুন মধ্যমাঠ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
১০. সোহেল রানা মধ্যমাঠ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
১১. মোহাম্মদ তকলিস আহমেদ আক্রমণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
১২. মোঃ শাখাওয়াত হোসেন রনি আক্রমণভাগ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
১৩. জামাল ভুইয়া মধ্যমাঠ লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
১৪. আতিকুর রহমান মিশু রক্ষণভাগ আবাহনী লিঃ, ঢাকা
১৫. মোঃ নাসিরুল ইসলাম নাসির রক্ষণভাগ আবাহনী লিঃ, ঢাকা
১৬. মোঃ শহিদুল আলম গোলরক্ষক আবাহনী লিঃ, ঢাকা
১৭. মোঃ জাহিদ হোসেন আক্রমণভাগ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
১৮. তপু বর্মণ রক্ষণভাগ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
১৯. ওয়াহেদ আহমেদ আক্রমণভাগ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
২০. মোঃ আরিফুল ইসলাম রক্ষণভাগ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
২১. মোঃ জাহিদ হাসান এমিলি আক্রমণভাগ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
২২. হেমন্ত কুমার ভিনসেন্ট মধ্যমাঠ মোহামেডান এসসি লিঃ, ঢাকা
২৩. মিঠুন চৌধুরী আক্রমণভাগ শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ
জেডআই





