বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ক্রিকেটে ছয় হাজার রান স্পর্শ করে নতুন রেকর্ড গড়লেন তামিম ইকবাল। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৫ রানের ইনিংসের পথে মাইলফলক স্পর্শ করেন তিনি।
ছয় হাজার রানের মাইলফলক করতে তামিম ইকবালের প্রয়োজন ছিল ৩৮ রান। ইনিংসের ১৮তম ওভারে সাঈদ আনোয়ার জুনিয়রের বলে চার হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি।
আন্তর্জাতিক ওয়ানডেতেই ৪ হাজার ৭১৩ রান করেছেন তামিম। বিভিন্ন সময় প্রস্তুতি মিলিয়ে জাতীয় দলের হয়েই লিস্ট ‘এ’ক্রিকেটে তার রান ৪ হাজার ৮৯৯ রান। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রান তার আবাহনীর হয়েই।
একই দিনে ৬ হাজার স্পর্শ করার সুযোগ ছিল মুশফিকুর রহিমেরও। তার প্রয়োজন ছিল ৯৭ রান। কিন্তু রানের খাতার খোলার আগেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আউট হয়ে যান মোহামেডান অধিনায়ক।
এআই





