লখনৌর হয়ে আইপিএলে ফেরার সুযোগ মিলেছে কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটসম্যান করুণ নায়ারে, যিনি বীরেন্দ্র সেহবাগের পরে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরির নজির গড়েছিলেন।
করুণ নায়ার গত আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তাকে বেস প্রাইস ৫০ লাখ রুপিতেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে লখনৌ।
২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করেন করুণ নায়ার। তিনি শেষবার আইপিএল খেলেন ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিও গায়ে চাপিয়েছেন নায়ার।
সব মিলিয়ে ৭৬টি আইপিএল ম্যাচের ৬৮টি ইনিংসে ব্যাট করতে নেমে করুণ নায়ার ২৩.৭৫ গড়ে ১৪৯৬ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইকরেট ১২৭.৭৫। আইপিএলে ১০টি হাফসেঞ্চুরি রয়েছে তার।
এবি





