বিশ্ব ক্রিকেটের মিনি বিশ্বকাপখ্যাত আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির জন্য যাদের সবচেয়ে ফেবারিট হিসেবে ধরা হয়েছিল তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ড বিদায় নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকেই। কিন্তু গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেও ইংল্যান্ড খুরিয়ে চলা পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে।
এখন বাকি আরেক ফেবারিট ভারত। আজ তাদের বিদায়ের জন্য প্রতিপক্ষ বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জুন) বার্মিংহামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মোকাবিলায় মাঠে নামবে মাশরাফি বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি, মাচরাঙা, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস এইচডি ১।
প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে বাংলাদেশ। প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটের মেগা তারকাদের। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছে দেশের মাটিতে। তিন ম্যাচের সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আম্পেয়ারের বিতর্কিত সিদ্ধান্তের জন্য টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এরপরই ভারত ও বাংলাদেশের খেলাটা উত্তাপে পরিণত হয়।





