বিশ্বকাপের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই জয়কে অপ্রত্যাশিত জয় বলে ভারতীয় মিডিয়ায় প্রচার করা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।
ভারতীয় মিডিয়ার মতে বাংলাদেশের এই জয়টা একটা আকস্মিক বা অঘটন। এটা প্রতাশিত কোনো বিষয় ছিলো না বাংলাদেশের জন্য। দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে বাংলাদেশের কঠিন এই জয়কে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে ভারতে কিছু মিডিয়া। যেটা ইতিমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছে।
তবে ভারতের সব মিডিয়া বাংলাদেশের এই জয়কে হালকাভাবে দেখে নি। কিছু কিছু সংবাদ মাধ্যম যেমন 'ইন্ডিয়া টুডে' বাংলাদেশের এই জয়কে অবিস্মরণিয় বলে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।
রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।
জেড





