শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় সম্ভবত হচ্ছে না। একের পর এক উইকেট পড়তে থাকলে জয়ের সম্ভাবনা এখন ম্লান হয়ে গেছে। সাকিব আল হাসান আর সৌম্য সরকার হাল ধরার চেস্টা করেছিলেন। কিন্তু তারাও টিকে থাকতে পারেননি। ইতোমধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। রান ১৮২ রান। ক্রিজে আছেন তাসকিন ৬ আর মেহেদী হাসান মিরাজ ৩৮ রান ব্যাট করছেন।
প্রাথমিক বিপর্যয়ের পর সাকিবের সাথে সৌম্য সরকার ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ১১ রানে ৩ উইকেটের পতন হওয়ার পর তারা হাল ধরেন।
এর আগে তামিম ইকবাল (৪), সাব্বির রহমান (০), মুশফিকুর রহীম (০), সৌম্য সরকার (৩৮), সাকিব (৫৪), মোসাদ্দেক হোসেন (৯), মাহমুদুল্লাহ (৭) বিদায় নিয়েছেন।
কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের জন্য ২৮১ রানের টার্গেট দেয় স্বাগতিক শ্রীলঙ্কা টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে লঙ্কানরা।
শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস ৫৪, থিসারা পেরেরা ৪০ বলে ৫২ ও অধিনায়ক উপুল থারাঙ্গা ৩৫ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩টি ও মুস্তাফিজুর রহমান ২টি উইকেট নেন।
পরিবর্তন নেই বাংলাদেশ দলে
সিরিজের শেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় ওয়ানডের একাদশটিই বহাল রেখেছে টাইগাররা। ফলে একাদশে সুযোগ হয়নি- ইমরুল কায়েস, রুবেল হোসেন, শুভাশিষ রয়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহানের।
তবে দ্বিতীয় ওয়ানডে থেকে একটি পরিবর্তন এনে তৃতীয় ম্যাচের একাদশে সাজিয়েছে শ্রীলঙ্কা। নুয়ান প্রদীপের পরিবর্তে দলে এসেছেন সেক্কুজে প্রসন্ন।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যায়। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মাশরাফির দল।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (উইকেরক্ষক), আসিলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, নুয়ান কুলাসেকেরা ও সেক্কুজে প্রসন্ন।
টাইমনিউজ.নেট/মাহমুদ





