ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হেরেছে লিভারপুল। রোববার প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলে হেরেছে কোচ ব্রেন্ডন রোজার্সের শিষ্যরা। ফলে লিগে টানা চতুর্থবারের মতো হারের মুখ দেখল তারা।

এই হারের ফলে লিগ টেবিলে ১২ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে লিভারপুল। এদিকে এই জয়ের পরও সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩২।

এদিন সফরকারী দল হিসেবে খেলতে নামলেও খেলার মাত্র ২ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। দলকে লিড এনে দেয়া এই গোলটি করেন ল্যাম্পার্ট। তবে ১৭ মিনিটেই গেইলের গোলে সমতায় ফিরে প্যালেস।

বিরতির পর আরো দুটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। ৭৮ মিনিটে লেডলির লিড এনে দেয়া গোলটির পর ৮১ মিনিটে সেটি ডাবলে নিয়ে যান জেডিনাক।

জেডআই