উইম্বলডন কাপে ফ্রান্সের অ্যালাইজ করনেটের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এর মাধ্যমে দীর্ঘ নয় বছর পর তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন সেরেনা। সেরেনার এই হারকে লজ্জার বলেই মনে করছেন ভক্ত ও সমালোচকরা। খবর বিবিসি'র।
র্যাঙ্কের এক নাম্বারে থাকা সেরেনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন করনেট। মহিলাদের মধ্যে ২৪তম অবস্থানে থাকা করনেটের কাছে র্যাঙ্কের প্রথমে থাকা সেরেনার এই হার তার জন্য খুবই বেদনাদায়ক ও লজ্জার। কেননা, করনেট এর আগে কোন গ্র্যান্ড স্লামে এক নাম্বার তো দূরের কথা, র্যাঙ্কের ২০ নম্বরের মধ্যে থাকা কাউকে হারাতে পারেননি।
করনেট এর আগে তৃতীয় রাউন্ড পেরিয়ে চতুর্থ রাউন্ডে উঠতে পেরেছিলেন মাত্র একবার। তাও পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া ওপেনে।
উইম্বলডন গ্র্যান্ড স্লামের শনিবারের খেলায় সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৪ সেটে হারান করনেট। সূত্র: বিবিসি
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





