২০১৫ সালের ইউএস ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। ইউএস ওপেনের দ্বিতীয় হলেও ক্যারিয়ারের ১০ম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিলেন তিনি।
এর ফলে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকাতে পঞ্চম স্থানে যৌথভাবে থাকলেন জকোভিচ। তার পাশে আছেন যুক্তরাষ্ট্রের বিল টিলডেন।
সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকাতে শীর্ষে রয়েছেন ফেদেরার।
১২টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও স্পেনের রাফায়েল নাদাল। তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রয় এমারসন। তার ঝুলিতে রয়েছে ১২টি গ্র্যান্ড স্ল্যাম।
জেডআই





