অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন বাঁ হাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অর্ধশতক করেছেন। আর রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান করার পথে ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।
যুব ওয়ানডেতে শান্ত এখন সর্বোচ্চ রান সংগ্রাহক। এক বছর এই রেকর্ডটি ধরে রেখেছিলেন পাকিস্তানি ক্রিকেটার সামি আসলাম। ৪০ ম্যাচে তার সংগ্রহ ছিল ১৬৯৫ রান।
দ্বিতীয় অবস্থানে থাকা নাজমুল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে টপকে যান সামি আসলামকে। ৫৪ ম্যাচে নাজমুলের রান এখন ১৭০০’র বেশি।
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে শান্ত হয়েছিলেন ম্যাচসেরা। এবারো চ্যালেঞ্জটা নিলেন ব্যাট হাতে। ১৭ রানে দুই উইকেট পড়ার পর তিনি সাইফ হাসানকে নিয়ে ১০১ রানের জুটি গড়ে দলকে মজবুত অবস্থানে নিয়ে যান। শান্ত ৭১ বলে অর্ধশতক তুলে এখনো খেলছেন।
এমএইচ





