ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন ডিফেন্ডার প্যাট্রিক এভরা। ফলে ২০১৪-১৫ শেষ হওয়া পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এভরা।
নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু দিন যাবত উচ্চ কন্ঠ ছিলেন এ লেফট ব্যাক। দলের নতুন কোচ লুইস ভ্যান গাল আরো এক বছর ফরাসি এ তারকা খেলেঅয়াড়ের সেবা নিতে চাইছেন।
সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের কাছ থেকে পাওয়া দুই বছরের প্রস্তাব বিবেচনা করছিলেন এভরা। তবে এখন ওল্ড ট্রাফোর্ডেই থেকে যাচ্ছেন।
এভরাকে ক্লাবে রাখলেও সাউদাম্পটন থেকে লুক শাহকে আনার ইউনাইটেডের পদক্ষেপকেও অনুমোদন দিয়েছেন কোচ ভ্যান গাল। মূলত লেফট ব্যাক হিসেবে এ ইংলিশ তরুণ আন্তর্জাতিক খেলোয়াড় ও এভরাকে দায়িত্ব ভাগাভাগি করে দিতে চান কোচ।
মোনাকোর সাবেক এ ডিফেন্ডার ২০০৬ ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং পাঁচ বার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে বেশ সফলভাবেই ইংলিশ স্পেল কাটিয়েছেন।
ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ম্যানইউ'র সঙ্গে চুক্তি নবায়ন করলেন এভরা
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন ডিফেন্ডার প্যাট্রিক এভরা। ফলে ২০১৪-১৫ শেষ হওয়া পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এভরা।





