ব্রাজিল বিশ্বকাপের পরে জাতীয় দল থেকে সড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৩৫ বছর বয়সী ইতালিয়ান প্লে মেকার আন্দ্রে পিরলো বলেছেন, আজ্জুরিদের জার্সি গায়ে তিনি খেলা চালিয়ে যেতে চান।

এ সম্পর্কে জুভেন্টাসের সাবেক এই তারকা স্থানীয় গাজ্জেটা টেলিভিশনে বলেছেন, এ সম্পর্কে আমার সাথে নতুন ইতালিয়ান কোচ এন্টোনিও কন্টের কথা হয়েছে। কন্টে আমাকে প্রশ্ন করেছেন আজ্জুরিদের হয়ে পুনরায় খেলার জন্য আমি প্রস্তুত রয়েছি কিনা।

আমি এ ব্যপারে তাকে ইতিবাচক মনোভাব পোষণ করেছি। এটা কঠিন একটি সিদ্ধান্ত। জাতীয় দলের হয়ে আমি খেলা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু কন্টে আমাকে সহযোগিতকা করার অনুরোধ জানিয়েছে। আমিও সেটা করতে পারলে খুশী হবো। আমা করছি সবাই মিলে দারুণ কিছু অর্জন করতে পারবো।

গত তিন মৌসুমে জুভেন্টাসে পিরলোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কন্টে। এই মেয়াদে টানা তিনবার সিরি-আ শিরোপা জিতে রেকর্ড সৃষ্টি করে জুভরা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পরে জাতীয় দলের কোচ হিসেবে সিজার প্রানদেলির স্থলাভিষিক্ত হন কন্টে।

কোমরের ইনজুরির কারনে আপাতত অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে চলে গিয়েছেন পিরলো। আর এ কারনেই নরওয়ের বিপক্ষে ওসলোতে আগামীকাল অনুষ্ঠিতব্য ২০১৬ ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ এই প্লেমেকার। গত বৃহস্পতিবার জাতীয় দলের কোচ হিসেবে কন্টের অভিষেক ঘটে। বারিতে অনুষ্ঠিতব্য ঐ প্রীতি ম্যাচে তার অধীনে ইতালি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ