আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি বিশ্বকাপ জয়ে সবচেয়ে যোগ্য বলে মন্তব্য করেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার।

ফাইনাল ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীতা থাকা সত্ত্বেও নেইমার জানিয়েছেন, মারকানাতে মেসির হাতে বিশ্বকাপ দেখলে তিনি আনন্দিত হবেন।

সংবাদ সম্মলেন নেইমার বলেন, "এই বিশ্বকাপ জয়ের জন্য মেসিই সবচেয়ে বেশি যোগ্য।"

২২ বছর বয়সী বার্সা তারকা আরও বলেন, " তিনি আমার বন্ধু। আমি তার সর্বোচ্চ ভালো কামনা করি।"

নেইমার-সিলভাবিহীন ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। অন্য সেমিতে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই