২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজন করবে ইডেন গার্ডেন্স। ভারতীয় ক্রিকেটের নন্দন কাননে হবে বিশ্বকাপের ফাইনাল জানিয়ে দিয়েছে বিসিসিআই। খেলা হবে কলকাতা সহ ৮ টি শহরে।
বিসিসিআই ঘোষণা করে দিয়েছে আগামী বছরের সংক্ষিপ্ত ফৰ্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে।
আগামী বছর টি-২০ বিশ্বকাপের লড়াই শুরু হবে ১১ মার্চ থেকে। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। কলকাতা সহ ৮ টি শহরে খেলা হবে। বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, মোহালি, মুম্বই, নাগপুর ও নয়াদিল্লিতে ম্যাচের আয়োজন করছে বোর্ড।
টুর্ণামেন্টের কথা মাথায় রেখে বিসিসিআই বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়াকে চেয়ারম্যান করে মোট ৮ জনের কমিটি তৈরি করা হয়েছে।
১৯৮৭ সালে শেষবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল ইডেন গার্ডেন্স। তবে তা ছিল ৫০ ওভারের ফর্ম্যাটে। ২৯ বছর পর ফের নতুন ফর্ম্যাটে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচের আয়োজন করতে চলেছে ইডেন।
ইআর





