বিপিএলের ২৯তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং ভাইকিংস।সোমবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় খেলাটি শুরু হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

৮ ম্যাচে ৪ জয়, ৩ হার ও নিয়ে ঢাকার পয়েন্ট ৯। তারা পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। বৃষ্টির কারণে তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

অন্যদিকে পয়েন্ট তালিকার সর্বনিম্নে রয়েছে চিটাগাং ভাইকিংস। ৮ ম্যাচে ২ জয়, ৫ হার নিয়ে তাদের পয়েন্ট ৫। বৃষ্টির কারণে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ঢাকা ডায়নামাইটস

দেশি : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, খালেদ আহমেদ।

বিদেশি : কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসেইন, শাহীন আফ্রিদি, কাইরন পোলার্ড।

চিটাগাং ভাইকিংস

দেশি : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।

বিদেশি : লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান, লুইস রিস।