শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

গুরুত্বপূর্ণ এই খেলায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। স্পিনার সোহাগ গাজীর পরিবর্তে সেরা একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক।

এর আগে একই ভেন্যুতে গেল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেও শেষ হাসি হাসতে পারেনি সফরকারীরা। সেই ম্যাচে কাইরন পোলার্ড ও দিনেশ রামদিনের দৃঢ়তায় তিন উইকেটের জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়রা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই