টেস্ট ক্রিকেটে এক ম্যাচে বেশি ক্যাচ নেয়ার নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার আজিঙ্কায় রাহানে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার এ রেকর্ড গড়েন তিনি।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আটটি ক্যাচ নিয়েছেন রাহানে। এর ফলে উইকেটরক্ষকদের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে আট ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন তিনি।
লঙ্কানদের প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে আরো পাঁচটি ক্যাচ নিয়ে এ নতুন রেকর্ডেও জন্ম দেন রাহানে। উইকেটরক্ষক বাদে এর আগে সর্বোচ্চ সাতটি ক্যাচের রেকর্ড গড়েছিলেন পাঁচ জন খেলোয়াড়।
এক টেস্টে সর্বাধিক ক্যাচের রেকর্ড (উইকেটরক্ষক বাদে):
৮- আজিঙ্কা রাহানে (ভারত) বনাম শ্রীলংকা, গল, ২০১৫
৭- গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া) বনাম ইংল্যান্ড, পার্থ, ১৯৭৪
৭- বাজুরবিন্দ্রা সিং (ভারত) বনাম ইংল্যান্ড, ব্যাঙ্গালোর, ১৯৭৭
৭- হাসান তিলকারত্নে (শ্রীলংকা) বনাম নিউজিল্যান্ড, কলম্বো, ১৯৯২
৭- স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) বনাম জিম্বাবুয়ে, হারারে, ১৯৯৭
৭- ম্যাথু হেইডেন (স্ট্রেলিয়া) বনাম শ্রীলংকা, গল, ২০০৪
জেডআই





