বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করার পর জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে নেদারল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার রাত ১০ টার খেলায় অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ডাচরা। আর এরই সাথে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল নেদারল্যান্ড।

তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমত পরীক্ষাই দিতে হলো হল্যান্ডকে। ক্ষণে ক্ষণে ডাচ রক্ষণভাগ কাঁপিয়ে তুলল অসিরা। তবে শেষমেশ জয় ধরে রেখেছে ডাচরাই।

২০ মিনিটে ডেলি ব্লাইন্ডের হেডে বাড়িয়ে দেওয়া বলে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে পড়েন রোবেন। এরপর বাঁ পায়ে জোরালো শট—গোল! ২১ মিনিটে রায়ান ম্যাকগাওয়ানের ক্রসে দারুণ এক ভলিতে হল্যান্ডের জালে বল জড়িয়ে দিলেন টিম কাহিল। ৫৪ মিনিটে বক্সে ডেরিল ইয়ানমাট হ্যান্ডবল করে বসলেন! পেনাল্টি পেল অস্ট্রেলিয়া। পেনাল্টি থেকে গোল আদায় করলেন মাইল জেডিনাক। ৬৮ মিনিটে দূর পাল্লার শটে হল্যান্ডকে এগিয়ে নিলেন মেম্ফিস ডিপাই। এ গোল আর পরিশোধ করতে পারেনি সকারুরা।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ