মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। পেশিতে চোট থাকার কারণে তাকে দলে থাকা হচ্ছে না এই তারকার।

আগামী শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার দলে আছেন। তাদের সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে যোগ দিবেন লুইস সুয়ারেজ।

লা লিগায় পয়েন্ট ব্যবধান কমানো ছাড়াও নিজেদের শক্তি-সামার্থ্য প্রমাণ দিতে ম্যাচটি লস ব্লাঙ্কোসদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ক্রিস্টিয়ানো রোনালদোদের সাথে রেকর্ড অর্থে দলে বেড়ানো বেলকে দরকার রিয়ালের। কিন্তু ইনজুরি তাকে মাঠে নামতে দিচ্ছে না।

এ বিষয় মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, "আমরা তাকে (বেল) পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অ্যানফিল্ড ও শনিবারের ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা তাকে সুস্থ্য করতে অনেক চেষ্টা করছি।"

বেল যে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক জরুরী, তা ইতোমধ্যে পরিচয় দিয়েছেন। গত মৌসুমে কোপা ডেল রে'র ম্যাচে বার্সার বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন তিনিই।

জেডআই