আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ভারতের। কিন্তু সবাই আসলেও আসা হবে না দলনেতা মহেন্দ্র সিং ধোনির। চোট নিয়ে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর সেরে ফেরার পর চোটের ব্যথা টের পেলেন ধোনি। কুচকিতে চোট থাকায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।
২৬ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ধোনির পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন বিরাট কোহলি।
এশিয়া কাপ থাকছেন না ধোনি
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ভারতের। কিন্তু সবাই আসলেও আসা হবে না দলনেতা মহেন্দ্র সিং
নারী দলে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো বিসিবি
সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থ ছিল বাংলাদেশ নারী দল। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে এবার চাকরি হারালেন প্রধান কোচ সারোয়ার ইমরান।
মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারল বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর এবার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু
চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নবম র্যাংকিংয়ের উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ৫ গোলে হার
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলে হেরেছে।
ফাহিমার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ
কম রান করেও দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে পাকিস্তান নারী ‘এ’ দলকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ।















